সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রিমা থানা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাংগঠনিক তৎপরতা জোরদার ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে রাজশাহীতে চন্দ্রিমা থানা ছাত্রদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
চন্দ্রিমা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ তপন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বি।
সভায় বক্তারা বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি যেকোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিটি ওয়ার্ড ও ইউনিটে ছাত্রদলের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান রিয়াদ, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান লিমন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আর কায়েম স্বচ্ছ, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিফ আব্দুল্লাহ্, রাজশাহী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহম্মেদ রায়হান, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ খান, কামরুজ্জামান কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল সায়েদ সাইফ, পদ্মা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অমি, কামরুজ্জামান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আরাফ নূর এবং নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদুর রহমান।
এছাড়াও চন্দ্রিমা থানা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাউসার রহমান, জুবায়ের হোসেন, সদস্য মাহাদী, ওমর আলী রবি, মিদুল হাসান সৌরভ, কাজী জুবায়ের, নাঈম, ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নয়ন ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ড উত্তর ছাত্রদলের সভাপতি শাকিল রহমান এবং ১৯ নম্বর ওয়ার্ড উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।