সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
স্টেডিয়ামে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে

রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দৃষ্টিনন্দন ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়া ও শারীরিক কসরত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

তানোরে দেবরের নির্যাতনে বাড়িছাড়া বিধবা নারীর ফলজ গাছ কাটার অভিযোগ

তানোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রিমা থানা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক জিপির পরিবারকে মৃত্যু পরবর্তী দাবির ২০ লাখ টাকার চেক প্রদান

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক উপচার