শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › তানোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

তানোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

favicon
মোঃমনিরুজ্জামান,তানোর প্রতিনিধি :
তানোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
তানোরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে তানোর থানা হেফাজতে।

রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পার্শ্ববর্তী বানিয়াল গ্রাম থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারকৃত আরমান আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সোলেমানের ছেলে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ওই শিক্ষার্থী তার আড়াই বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজ ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় প্রতিবেশী আরমান আলী টেলিভিশন দেখার অজুহাতে তাদের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাদের ঘরে রেখে গৃহপালিত পশু আনতে পাশের মাঠে যান। এই সুযোগে আরমান আলী একা পেয়ে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মা বাড়িতে ফিরলে শিশুটি পুরো ঘটনাটি বিস্তারিত জানায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এর ফলে শনিবার রাতে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরক্ষার স্বার্থে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই অভিযুক্ত আরমান আলী আত্মগোপনে চলে গেলেও আজ দুপুরে পার্শ্ববর্তী বানিয়াল গ্রামের বাসিন্দারা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন