শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

রাজশাহীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সিটি হাসপাতাল-সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং পরে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জমকালো এই আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের উপদেষ্টা ও কৃষিবিদ মো. আজিজুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠের ক্রীড়া উৎসবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তরুণদের সবসময় মাঠমুখী থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। তিনি তার বক্তব্যে যুব সমাজকে নিয়মানুবর্তিতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি। এছাড়াও রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের সভাপতি আব্দুল মালেক তুহিন ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ দর্শকরা অনুষ্ঠানে অংশ নেন।

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিরা পুরস্কার হিসেবে আকর্ষণীয় ট্রফি ও উপহার সামগ্রী তুলে দেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের গান, নৃত্য এবং নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের গভীর রাত পর্যন্ত আনন্দিত ও আলোড়িত করে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ