শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু

দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু

favicon
ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ :
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সেবার ব্রতে চাকরি’-এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ বোর্ডের তত্ত্বাবধানে চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং শারীরিক মাপ (পিএমটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা শারমীন নেলী এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রথম দিনের যাচাই-বাছাই ও শারীরিক মাপ পরীক্ষা শেষে উপস্থিত প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যোগ্য ও প্রকৃত মেধাবী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা হবে। নিয়োগের কোনো পর্যায়েই অনিয়ম বা স্বজনপ্রীতির বিন্দুমাত্র সুযোগ নেই।

পুলিশ সুপার প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, চাকরি পাওয়ার আশায় কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা প্রতারক ও দালাল চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। কেবল নিজ নিজ মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে। তাই কারো প্রলোভনে পড়ে অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য তিনি প্রার্থী ও তাদের অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

‘চাকরি নয়, সেবা-দালাল নয়, মেধাই হোক পরিচয়’-এই অঙ্গীকারকে সামনে রেখে একটি আধুনিক, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ