শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন

মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন

favicon
স্টাফ রিপোর্টার :
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন

রাজশাহী নগরীর মহিষবাথান কলোনী মাঠে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লোকাল ফুটবল লিগের রোমাঞ্চকর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আয়োজনে এবং মহিষবাথান উত্তরপাড়া কবর খনন কমিটির সার্বিক সহযোগিতায় জমকালো এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে লামিয়া স্পোর্টস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরান কিং দল।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পাড়া-মহল্লায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে এমন সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি মো. তৌহিদুর হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল এবং প্রচার সম্পাদক মোঃ মাসুম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল, আখতারুল হাসান অপু ও সারোয়ার পারভেজ রকি এবং সাবেক ছাত্রনেতা আবু আহমেদ লাল্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে মহিষবাথান কলোনী মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। খেলা শেষে অতিথিরা বিজয়ী ইরান কিং এবং রানার্সআপ লামিয়া স্পোর্টস দলের খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পুরস্কার প্রদান করেন।

আরও খবর
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ
পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ