সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীজনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

জনসাধারণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে থানায় কর্মরত জুনিয়র সেরেস্তা (সহকারী সাব-ইন্সপেক্টর) ও কম্পিউটার অপারেটর (কনস্টেবল)-দের নিয়ে একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানা এলাকার বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযানের অগ্রগতি, জনসম্পৃক্ততা বাড়ানো, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনি প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, "জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্বশীলতা এবং জনবান্ধব আচরণ বজায় রাখতে হবে।"

জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করে পুলিশ কমিশনার বলেন, জায়গা-জমি দখলসংক্রান্ত বিরোধ বা দেওয়ানি বিষয়ে পুলিশের সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। থানায় আসা সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন অভিযোগ কোনো ধরনের কালক্ষেপণ ছাড়াই দ্রুত গ্রহণ, নিরপেক্ষ যাচাই-বাছাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তির তাগিদ দেন তিনি।

নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিতের বিষয়ে সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হকার ও অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আরএমপি প্রধান। পাশাপাশি চুরি-ছিনতাই প্রতিরোধে প্রতিটি থানা এলাকায় দৃশ্যমান ও নিয়মিত পুলিশি টহল জোরদারের তাগিদ দেওয়া হয়।

এ ছাড়া রাত ১০টার পর আবাসিক এলাকায় তীব্র শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে মাদক কারবারি ও সরবরাহকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের নির্দেশনা দেন কমিশনার। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কম্পিউটার অপারেটরদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার