সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীসাবেক জিপির পরিবারকে মৃত্যু পরবর্তী দাবির ২০ লাখ টাকার চেক প্রদান
রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি

সাবেক জিপির পরিবারকে মৃত্যু পরবর্তী দাবির ২০ লাখ টাকার চেক প্রদান

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশন এর কার্যালয়ে সাবেক জিপি মরহুম অ্যাডভোকেট মো. আব্দুস সামাদের পরিবারের হাতে কল্যাণ তহবিলের ২০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন বার নেতৃবৃন্দ।

রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশন এর সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) মরহুম অ্যাডভোকেট মো. আব্দুস সামাদের পরিবারকে কল্যাণ তহবিল থেকে মৃত্যু পরবর্তী দাবির এককালীন ২০ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।

আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সমিতির নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীসহ কার্যনির্বাহী কমিটির  শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে নেতৃবৃন্দ মরহুম অ্যাডভোকেট মো. আব্দুস সামাদের রাজশাহী আইন অঙ্গনে দীর্ঘদিনের পেশাগত সততা, নিষ্ঠা ও আইন পেশায় তাঁর গৌরবোজ্জ্বল অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, আব্দুস সামাদ ছিলেন একজন দক্ষ, প্রজ্ঞাবান ও জনবান্ধব আইনজীবী। তাঁর আকস্মিক প্রয়াণে রাজশাহী বার এসোসিয়েশন‘র অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সদস্যদের আপদকালীন সময়ে পাশে দাঁড়ানো এবং প্রয়াত আইনজীবীদের শোকসন্তপ্ত পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই বার সমিতির কল্যাণ তহবিলের মূল লক্ষ্য ও দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আজ একযোগে এই আর্থিক সহায়তা হস্তান্তর সম্পন্ন করা হলো। আগামীতেও আইনজীবীদের যেকোনো প্রয়োজনে এবং তাদের পরিবারের কল্যাণে রাজশাহী  অ্যাডভোকেট বার এসোসিয়েশন সবসময় একইভাবে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

চেক প্রদান শেষে মরহুম অ্যাডভোকেট মো. আব্দুস সামাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত আইনজীবীবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার