শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীসাঁথিয়ায় ব্যবসায়ী হত্যার মূলহোতা গ্রেপ্তার

সাঁথিয়ায় ব্যবসায়ী হত্যার মূলহোতা গ্রেপ্তার

favicon
পাবনা প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম বাঘা পুলিশের হাতে গ্রেপ্তার।

পাবনার সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি রেজাউল করিম বাঘাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম চরমপন্থী দল সর্বহারা পার্টির একজন সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রেজাউল করিম বাঘা সাঁথিয়া উপজেলার ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আনোয়ার প্রামাণিক ওরফে আনার বাঘার ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়দের সহযোগিতায় প্রথমে মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুরকে (৩৪) আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাঙ্গা মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম (৪০) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লাকে (২৯) আটক করে পুলিশ।

আটককৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে বিজ্ঞ আদালত তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আসামিদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে নিহত পেঁয়াজ ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া লুটের টাকা উদ্ধার করা সম্ভব হয়।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাতে সাঁথিয়ায় ব্যবসায়ী আব্দুল আজিজের পথরোধ করে দুর্বৃত্তরা। পরে তাঁর কাছে থাকা ব্যবসায়িক অর্থ লুট করে তাঁকে অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। ঘটনা ধামাচাপা দিতে মরদেহ স্থানীয় একটি পুকুরে ফেলে পালিয়ে যায় অপরাধীরা। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার মূলহোতা বাঘা গ্রেপ্তার হওয়ায় এ মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলো বলে জানিয়েছে পুলিশ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার