বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীতালাইমারীতে পদ্মা পাড়ের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

তালাইমারীতে পদ্মা পাড়ের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পদ্মার তীরবর্তী বানভাসি মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় রাজশাহী মহানগরীর নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। বুধবার বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারী শহীদ মিনার সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি পানিবন্দী মানুষদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংকট মোকাবিলায় সার্বক্ষণিক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, যে কোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল নৈতিক দায়িত্ব। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সিটি কর্পোরেশনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে মাঠে নেমেছেন। এই কঠিন সময়ে কেউ যাতে নিজেদের একা বা অসহায় না ভাবেন, সে লক্ষ্যেই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাজশাহীর নিম্নাঞ্চলের প্রায় ৫৫০টি পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিটি পরিবারের কাছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিশ্চিত করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাসিকের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ রাসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপির দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং সাবেক সাধারণ সম্পাদক সৌরভসহ স্থানীয় নেতৃবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পাবনায় শিশু শিক্ষার্থী কলি হত্যাকাণ্ডে মোস্তফা গ্রেপ্তার

রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মুঠোফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে জেলা শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মতিউর রহমান

চাঁপাইনবাবগঞ্জে পঞ্চমবার শ্রেষ্ঠ এএসআই শাহজাহান বাদশাহ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার করল র‌্যাব

রাজশাহীতে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের বিশেষ পুরস্কার ঘোষণা

বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দোকানে গিয়ে বললেন ‘আজ থেকে মুক্ত’

অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কৃতিত্ব, রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাটের মাহাবুবুর রহমান

দৈনিক উপচার