বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মুঠোফোন জব্দ

রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মুঠোফোন জব্দ

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও ডিজিটাল বেটিং প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি বিশেষ টিম। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার আহসান হাবীবের ছেলে শহিদুজ্জামান শান্ত (২৩) এবং একই এলাকার মো. বাবুর ছেলে ইয়াসিন আরাফাত আকাশ (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে শান্ত ও আকাশকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন তল্লাশি করে অনলাইন জুয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকাশ ও নগদ হিসাব যুক্ত চারটি সক্রিয় সিম নম্বর, দুটি জিমেইল অ্যাকাউন্ট এবং আটটি সক্রিয় অনলাইন জুয়া ও আন্তর্জাতিক বেটিং অ্যাপ।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেন ও জুয়া খেলায় জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। নগরে অনলাইন জুয়ার বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পাবনায় শিশু শিক্ষার্থী কলি হত্যাকাণ্ডে মোস্তফা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মতিউর রহমান

চাঁপাইনবাবগঞ্জে পঞ্চমবার শ্রেষ্ঠ এএসআই শাহজাহান বাদশাহ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার করল র‌্যাব

রাজশাহীতে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের বিশেষ পুরস্কার ঘোষণা

বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দোকানে গিয়ে বললেন ‘আজ থেকে মুক্ত’

অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কৃতিত্ব, রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাটের মাহাবুবুর রহমান

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা ও হর্ন ধ্বংস

দৈনিক উপচার