বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জে জেলা শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মতিউর রহমান
জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতি

চাঁপাইনবাবগঞ্জে জেলা শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মতিউর রহমান

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের কাছ থেকে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।

পেশাগত কর্মদক্ষতা, একাগ্রতা, উত্তম আচরণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান। গত আগস্ট ২০২৬ মাসে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পেশাগত বিভিন্ন সূচকে কৃতিত্বপূর্ণ অবদানের মূল্যায়ন করে তাকে এই আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে তিনি আনুষ্ঠানিকভাবে আগস্ট মাসের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ওসি মো. মতিউর রহমান জানান, পুরো জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে তার জন্য গভীর আনন্দ ও গৌরবের বিষয়। তবে এই অনন্য অর্জনকে তিনি একক কোনো কৃতিত্ব হিসেবে না দেখে মাঠপর্যায়ে কর্মরত তার সহকর্মীদের দিন-রাত নিরলস পরিশ্রম, আন্তরিকতা এবং দায়িত্ববোধের সম্মিলিত ফলাফল বলে অভিহিত করেন। এই অর্জন তিনি শিবগঞ্জ থানার সকল পুলিশ সদস্য ও সহকর্মীদের উদ্দেশে উৎসর্গ করেন।

পুলিশি সেবার মূল লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, পুলিশের মূল কাজ কেবল অপরাধ দমন কিংবা মামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের আস্থা ও ভরসার ঠিকানা হওয়াটাই সবচেয়ে বড় সার্থকতা। বিপদে পড়ে থানায় আসা অসহায় মানুষগুলো যেন ন্যায়বিচার ও সঠিক সেবা পান এবং পুলিশের প্রতি তাদের আস্থা অটুট থাকে, সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন।

তিনি আরও উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসিন আরাফাতের দিকনির্দেশনা ও সার্বক্ষণিক অনুপ্রেরণা এবং সহকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই স্বীকৃতি অর্জনে নিয়ামক ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও যাতে সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সাথে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে কাজ করে যেতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সার্বিক দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এদিকে শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মূল্যায়িত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে থানার সহকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা এই স্বীকৃতিকে জনবান্ধব ও পেশাদার পুলিশিংয়ের একটি উজ্জ্বল ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পাবনায় শিশু শিক্ষার্থী কলি হত্যাকাণ্ডে মোস্তফা গ্রেপ্তার

রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মুঠোফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পঞ্চমবার শ্রেষ্ঠ এএসআই শাহজাহান বাদশাহ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে গানপাউডার ও ১০টি ককটেল উদ্ধার করল র‌্যাব

রাজশাহীতে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের বিশেষ পুরস্কার ঘোষণা

বাঘায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দোকানে গিয়ে বললেন ‘আজ থেকে মুক্ত’

অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কৃতিত্ব, রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাটের মাহাবুবুর রহমান

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা ও হর্ন ধ্বংস

দৈনিক উপচার