বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদনির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আরএমপিতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু
মাদকে জিরো টলারেন্স, নির্বাচনে নিরপেক্ষতার নির্দেশ

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আরএমপিতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী মঞ্চে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং (নিচে) অংশগ্রহণকারীরা।

আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রেনিং স্কুলের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার স্থানীয় সরকার নির্বাচন, মাঠপর্যায়ে আইনের কঠোর প্রয়োগ, প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং পেশাগত নৈতিকতার নানা দিক তুলে ধরে পুলিশ সদস্যদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন, নির্বাচনকালীন সময়ে প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থেকে সম্পূর্ণ আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। কোনো দল, মত, ব্যক্তি বা প্রার্থীর প্রতি সামান্যতম পক্ষপাতিত্ব প্রদর্শন করা যাবে না এবং কারও কাছ থেকে কোনো রূপ অনৈতিক সুবিধা গ্রহণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেকেই আইনের অধীন এবং সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা দেওয়াই বাহিনীর প্রধান অঙ্গীকার।

বর্তমান প্রেক্ষাপটে পুলিশি কার্যক্রমের আধুনিকায়নের কথা উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি নেটওয়ার্ক ও স্মার্ট প্রযুক্তির কারণে এখন পুলিশের প্রতিটি কার্যক্রম সার্বক্ষণিক জবাবদিহিতা ও কড়া নজরদারির আওতায় রয়েছে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাত্রিকালীন টহল ও মোবাইল ডিউটিতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না।

বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আরএমপি প্রধান বলেন, পুলিশে মাদকের কোনো স্থান নেই এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রয়েছে। যে কারও ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ মিললে তাৎক্ষণিক কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি নিয়মিত সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক সুস্থতা বজায় রাখার মাধ্যমে ফিটনেস ধরে রাখার পরামর্শ দেন তিনি।

প্রচার কিংবা লোকদেখানো কাজের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কেবল জনগণের সেবার মানসিকতা নিয়ে কর্তব্য পালনের আহ্বান জানান আরএমপি কমিশনার। তিনি আশা প্রকাশ করেন, সততা, পেশাদারিত্ব ও জনসেবার ব্রত ধারণ করে বাহিনীর প্রতিটি সদস্য আসন্ন নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার