বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদপ্রধানমন্ত্রীর উদ্যোগে রাবিতে চাকরি পেলেন দৃষ্টিহীন অদম্য তরুণ শাকিল

প্রধানমন্ত্রীর উদ্যোগে রাবিতে চাকরি পেলেন দৃষ্টিহীন অদম্য তরুণ শাকিল

favicon
স্টাফ রিপোর্টার:

গুলশানে শাকিলের হাতে রাবির নিয়োগপত্র তুলে দিলেন রুহুল কবির রিজভী ও উপাচার্য।

চোখে আলো নেই, কিন্তু বুকে ছিল আকাশছোঁয়া স্বপ্ন আর অদম্য মনোবল। নওগাঁর প্রত্যন্ত অঞ্চলের এক হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে সব প্রতিবন্ধকতা জয় করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। তবে স্নাতকোত্তর শেষ করার পরও কর্মসংস্থানের সুযোগ না পেয়ে দীর্ঘ অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটছিল তার। অবশেষে দেশের সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে দূর হলো সেই অনিশ্চয়তার মেঘ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে নিয়োগপত্র পেয়ে স্বপ্নপূরণ হলো এই সংগ্রামী তরুণের।

মঙ্গলবার ঢাকার গুলশানে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শাকিল হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম যৌথভাবে তার হাতে এ নিয়োগপত্র হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পরও আজন্ম দৃষ্টিহীনতার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে কাঙ্ক্ষিত কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছিলেন শাকিল। সম্প্রতি তার এই সংগ্রামের গল্প প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হন এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। পরে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সক্রিয় সহযোগিতায় শাকিলের মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা পদে নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

শৈশব থেকেই অন্ধত্বকে সঙ্গী করে চলা শাকিল মেধা, প্রবল ইচ্ছাশক্তি আর নিরবচ্ছিন্ন পরিশ্রমে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন সমাপ্ত করেন। হাজারো প্রতিকূলতার মুখেও কখনো মনোবল হারাননি তিনি। নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিয়োগপত্র প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার