বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদঅপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা জরুরি: রেঞ্জ ডিআইজি

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা জরুরি: রেঞ্জ ডিআইজি

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ।

রাজশাহী অঞ্চলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ডিআইজি। মতবিনিময়কালে রাজশাহী রেঞ্জের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অবৈধ অস্ত্র ও চোরাচালান উদ্ধার অভিযান জোরদার, মাদকদ্রব্যের বিস্তার কার্যকরভাবে প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর সাইবার অপরাধ নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। উপস্থিত গণমাধ্যমকর্মীরা মাঠপর্যায়ের বিভিন্ন তথ্য ও জনস্বার্থসংশ্লিষ্ট চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

বক্তব্যে রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ গণমাধ্যমকে সমাজের স্বচ্ছ দর্পণ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে পুলিশ প্রশাসন এবং গণমাধ্যমের ভূমিকা একে অপরের পরিপূরক। অপরাধ নিয়ন্ত্রণ, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে দুই পক্ষের সমন্বিত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম তুলে ধরার পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তথ্য আদান-প্রদান সহজ করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর জোর দেন তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএফ রাজশাহীর কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), রাজশাহীর পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) সহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার