মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদপদ্মার চরে নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত যৌথ অভিযান চালানো হবে

পদ্মার চরে নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত যৌথ অভিযান চালানো হবে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
favicon
নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

পদ্মার চরাঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনে আন্তঃজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। সোমবার সকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিপুল অর্থনৈতিক সম্ভাবনাময় পদ্মার চর কেবল একটি ভূখণ্ড নয়; এটি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ হাজারো প্রান্তিক মানুষের জীবিকা অর্জনের প্রধান কেন্দ্র। চরাঞ্চলের এই জনপদে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে জানান, চরের বুকে অবৈধভাবে বালু উত্তোলন ও দখলদারিত্ব বন্ধে প্রশাসনের কঠোর তদারকি চলবে। ভৌগোলিক জটিলতা কাজে লাগিয়ে অপরাধীরা যেন পার না পায়, সেজন্য আশপাশের সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ ও প্রশাসনের যৌথ সমন্বয়ে সাঁড়াশি অভিযানের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।

জনগণের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা শৈথিল্য সহ্য করা হবে না। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত জোগান রয়েছে এবং চাহিদা ও সরবরাহের মধ্যে সুষ্ঠু ভারসাম্য বজায় আছে। কোনো স্বার্থান্বেষী মহল যেন মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সরকার প্রদত্ত প্রতিটি নাগরিক সুবিধা প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছে দিতে প্রশাসন সক্রিয় রয়েছে।

লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

এর আগে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন লালপুর উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ওই কেন্দ্র ও উপজেলা পরিষদের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর দুপুরে তিনি পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবং পর্যায়ক্রমে লালপুর, বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার