সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ রিট খারিজ

favicon
উপচার ডেস্ক :-

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে বিগত ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে আদালতের রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ১২ মে’র ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত রাখারও নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে আদালত প্রাথমিক শুনানি গ্রহণ শেষে রিটটি সরাসরি খারিজের নির্দেশ দেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

উক্ত প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগসহ তাদের সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার রায় প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের দলীয় প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি রাজপথে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, সেমিনার বা সাংগঠনিক সম্মেলন আয়োজনসহ সব ধরনের রাজনৈতিক তৎপরতা সম্পূর্ণরূপে নিষিদ্ধের আওতাভুক্ত থাকবে। হাইকোর্টে এই রিটটি খারিজ হয়ে যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সেই প্রজ্ঞাপনটিই বর্তমানে কার্যকর থাকছে বলে জানিয়েছেন আইন সংশ্লিষ্টরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার