রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার নিয়ে দিনব্যাপী কর্মশালা
সমতার সমাজ গড়ার তাগিদ

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার নিয়ে দিনব্যাপী কর্মশালা

favicon
স্টাফ রিপোর্টার:

নগরীর একটি সম্মেলনকক্ষে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ আয়োজিত দিনব্যাপী অধিকার ও সমতাবিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

‘প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজশাহীতে অধিকার সুরক্ষাবিষয়ক দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের (এনসিডিডব্লিউ) উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্স ও ‘সমতার বাংলাদেশ’ প্রচারণার সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জীবনমান উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁদের পূর্ণাঙ্গ ও ন্যায্য নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাঁদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে স্থানীয় প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমতাভিত্তিক সমাজ নির্মাণের এ অভিযাত্রায় স্থানীয় প্রশাসন সর্বদা প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার এবং রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. আসাদুজ্জামান চৌধুরী রাসেল। বক্তারা বলেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন পরিবার বা সমাজের বোঝা না হন, সে জন্য তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ, আইনি সুরক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া জরুরি।

কর্মশালার মূল প্রবন্ধ ও সার্বিক তথ্যচিত্র তুলে ধরেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের নির্বাহী সদস্য মারুফা ইয়াসমিন মনিকা। মাল্টিমিডিয়া উপস্থাপনায় তিনি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রতিবন্ধী নারীদের বাস্তব প্রতিবন্ধকতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশগম্যতার সংকট এবং নীতিগত নানা দাবির বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সমাজকর্মী এবং অধিকারকর্মীরা অংশ নিয়ে মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার