রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীতানোরে প্রকাশ্যে হামলা, ছিনতাই ও প্রাণনাশের হুমকি
নিরাপত্তা চেয়ে বকুল আলীর সংবাদ সম্মেলন

তানোরে প্রকাশ্যে হামলা, ছিনতাই ও প্রাণনাশের হুমকি

favicon
সোহানুল হক পারভেজ:

রাজশাহীর তানোর উপজেলায় জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যবসায়ী ও তাঁর বৃদ্ধা মায়ের ওপর বর্বরোচিত হামলা, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাই এবং ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অব্যাহত প্রাণনাশের হুমকি ও চরম নিরাপত্তাহীনতার মুখে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের আইনি সুরক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বকুল আলী।

সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে তানোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চাঁপড়া গ্রামের বাসিন্দা বকুল আলী জানান, পৈতৃক জমিজমা ও পারিবারিক সম্পত্তি নিয়ে একই এলাকার রাকিব মণ্ডল, সেকেন্দার মণ্ডল, সারোয়ার আলী ও রাব্বীসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে গত ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে আটটায় তিনি ব্যবসায়িক কাজে যাওয়ার সময় চাঁপড়া গ্রামের শামসুদ্দিনের মার্কেটের সামনে পৌঁছালে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাঁর পথরোধ করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে চলন্ত ব্যাটারিচালিত চার্জার ভ্যান থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কিল, ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পেটাতে শুরু করে।

হামলাকারীরা তাঁকে মাটিতে ফেলে রড ও লাঠিসোঁটা দিয়ে পিঠ, কাঁধ এবং কোমরে উপর্যুপরি আঘাত করে জখম করে। একপর্যায়ে বকুল আলীর বাম চোখে সজোরে ঘুষি মারা হয় এবং লোহার রডের আঘাতে তিনি গুরুতর জখম হন। মারধরের সময় তাঁর কাছে থাকা ব্যবসার ১ লাখ ৯০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা। তাঁর আর্তচিৎকারে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বকুল আলী আরও অভিযোগ করেন, একই দিনে অভিযুক্তরা তাঁর বাড়িতে অনধিকার প্রবেশ করে তাঁর ৫৫ বছর বয়সী বৃদ্ধা মা সেলিনা বেগমের ওপরও চড়াও হয়। হামলাকারীরা ঘরে ঢুকে বৃদ্ধাকে মারধর করে তাঁর কানের দুল ও গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। এরপর ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর মায়ের কাছ থেকে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর বা টিপসই আদায় করে। এ সময় কোনো হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কিংবা পুলিশের কাছে মামলা করলে একমাত্র ছেলে বকুলকে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় নদীতে ভাসিয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়ে যায় তারা।

সংবাদ সম্মেলনে বকুল আলী জানান, এ বর্বরোচিত ঘটনার পর তিনি তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা প্রত্যাহার করতে নানা ধরনের চাপ ও ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। যার ফলে পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তিনি অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে তাঁর পরিবারের কোনো ধরনের অপ্রীতিকর ক্ষতির জন্য এই ব্যক্তিদের সরাসরি দায়ী করার ঘোষণা দেন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, সংশ্লিষ্ট ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকেই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার