রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী
জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক

রাজশাহীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

favicon
স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে নারী ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক ভিত মজবুত করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। একই সঙ্গে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে চালানো যেকোনো ধরনের অপপ্রচার প্রতিহত করার ঘোষণা দিয়ে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের মাটিতে রাজনৈতিক অশুভ শক্তির কোনো পুনর্বাসন বরদাশত করা হবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী জেলা মহিলা দল। কর্মসূচির শুরুতে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুনলাইট গার্ডেনে গিয়ে শেষ হয়। সেখানে এক দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সুপরিকল্পিত অপপ্রচার চালানো হতে পারে। বিশেষ করে তৃণমূলের সাধারণ নারী ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে মহিলা দলের নারী নেতাকর্মীদের মাঠে থেকে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশনা দেন তিনি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এই মাটিতে তাদের কোনো অপতৎপরতা স্থান পাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শফিকুল হক মিলন বলেন, দেশের মোট ভোটারের অর্ধেকেরও বেশি নারী এবং ঐতিহাসিক ও বাস্তব প্রেক্ষাপটেই নারীরা জাতীয়তাবাদী শক্তির অন্যতম প্রধান ভোট ব্যাংক। নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে বলিষ্ঠ অবদান রাখছেন। তাই শুধু কেন্দ্রকেন্দ্রিক রাজনীতি নয়, তৃণমূলের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম দ্রুত জোরদার করতে হবে। যেসব এলাকায় এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি, সেখানে অবিলম্বে কমিটি সম্পন্ন করে মানুষের কাছে গ্রহণযোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব সামনে আনার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের মাঠে নারী ভোটারদের বিভ্রান্ত করতে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা, ঋণ বা ত্রাণের প্রলোভন দেখানোর চেষ্টা হতে পারে। এসব কূটকৌশল সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের নারীদের আগাম সতর্ক করতে হবে। কেবল ধর্মীয় পরিচয় বা কথার ফুলঝুরি নয়, বরং ব্যক্তির অতীত রাজনৈতিক অবস্থান ও জনগণের প্রতি দায়বদ্ধতা বিচার করে সিদ্ধান্ত নেওয়ার জন্য জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেন তিনি।

রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালির সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। সভায় জেলা, মহানগর ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার