রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদসারা দেশে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

favicon
উপচার ডেস্ক :-

প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশজুড়ে এই বিশেষ কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।

এডিস মশার প্রজননস্থল সম্পূর্ণরূপে ধ্বংস করা, পরিচ্ছন্নতা কার্যক্রমকে প্রতিটি স্তরে জোরদার করা এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে এক সুতোয় গেঁথে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখাই এ অভিযানের মূল লক্ষ্য। আজ শুরু হওয়া এই সমন্বিত জাতীয় কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে একযোগে পরিচালিত হবে। রাজধানী ঢাকার বিশেষ অঞ্চলভিত্তিক উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে প্রশাসনিক ও সামাজিক সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চলবে। রাজধানীর উদ্বোধনী পর্বের সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বক্তারা উল্লেখ করেন, কেবল প্রশাসনিক তৎপরতায় মশার উপদ্রব নিয়ন্ত্রণ সম্ভব নয়; নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিটি বাসাবাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার অভ্যাসের মাধ্যমেই এ অভিযানকে পুরোপুরি সফল করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার