বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজধানীতে ধানমন্ডি ও তেজগাঁওয়ে দুই ভবনে অগ্নিকাণ্ড
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীতে ধানমন্ডি ও তেজগাঁওয়ে দুই ভবনে অগ্নিকাণ্ড

favicon
স্টাফ রিপোর্টার:

রাজধানীর পৃথক দুটি বাণিজ্যিক ও আবাসিক এলাকায় এক ঘণ্টার ব্যবধানে দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবন এবং পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চলের একটি পুরোনো ভবনের ছাদে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল ১০টা ৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায়। সেখানে রাস্তার উত্তর পাশে অবস্থিত মীনা বাজারের বিপরীতে অ্যাপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সহায়তার জন্য আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হওয়া কিংবা ভবনের ভেতরে আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বেলা ১১টা ১২ মিনিটে তেজগাঁও এলাকা থেকেও আরেকটি অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তেজগাঁওয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের সংলগ্ন একটি চারতলা ভবনের ছাদে জমে থাকা পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন থাকায় ঝুঁকি এড়াতে তাৎক্ষণিক তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয় এবং কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, তেজগাঁওয়ের পরিস্থিতি দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আসায় আগুন নিচের তলাগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়নি। তবে পৃথক এই দুটি অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার