বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদজ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

favicon
উপচার ডেস্ক :-

সংসদে ভাষণ: জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও সংকট উত্তরণের রূপরেখা তুলে ধরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিনের অপর্যাপ্ত অনুসন্ধান ও মাত্রাতিরিক্ত আমদানিনির্ভরতার ফলে তৈরি হওয়া বিদ্যমান জ্বালানি সংকট উত্তরণে সরকার কার্যকর ও সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত শাসনামলে প্রণীত ত্রুটিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে জাতীয় জ্বালানি খাতকে চরম দুর্বল ও পরনির্ভরশীল করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান।

সংসদে জ্বালানি সংকট মোকাবিলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে সরকারপ্রধান বলেন, নিজস্ব জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ১৫০টি নতুন কূপ খনন ও ওয়ার্কওভারের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে ৩০টি কূপ খনন সফলভাবে সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক অতিরিক্ত ১৪০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সংযুক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে চলমান আরও ৭টি কূপের খননকাজ শেষ হলে গ্রিডে নতুন করে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে। এছাড়া অবশিষ্ট কূপগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে নতুন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

দেশীয় প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, নতুন গ্যাসক্ষেত্রের সন্ধানে দেশব্যাপী ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার টুডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার থ্রিডি সিসমিক সার্ভে পরিচালনার একটি সমন্বিত কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের কারিগরি সক্ষমতা বহুলাংশে বৃদ্ধির জন্য জরুরি ভিত্তিতে আরও দুটি নতুন শক্তিশালী রিগ ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে।

সমুদ্র ও স্থলভাগে খনিজ সম্পদ আহরণের অগ্রগতি সম্পর্কে তিনি উল্লেখ করেন, 'অফশোর মডেল পিএসসি ২০২৬' অনুমোদনের পর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি স্থলভাগের জন্য 'অনশোর মডেল পিএসসি' চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উভয় ক্ষেত্রে সফল অনুসন্ধান সম্পন্ন হলে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তায় তা টেকসই ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমদানি অবকাঠামোর আধুনিকায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদকে জানান, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত কুতুবজোমে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডিসেম্বর ২০২৮ সালের মধ্যে এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি সক্ষমতা আরও ৬০০ এমএমসিএফডি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত চাহিদা মেটাতে পায়রা ও মোংলা বন্দর এলাকা কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী সুবিধাজনক স্থানে জরুরি ভিত্তিতে এক বা একাধিক ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রস্তাবিত এসব প্রকল্প সফলভাবে কার্যকর হলে দেশে সামগ্রিক জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে তিনি জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রমের পথে বিশ্ব: জাতিসংঘের নতুন মূল্যায়ন ও বিতর্ক

মাদক সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারে ব্যবহৃত হচ্ছে লুটের অস্ত্র

কণ্ঠ নকল ও ছবি সুপার ইম্পোজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে এআই, সতর্ক করলেন আইনমন্ত্রী

সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

খালেদা জিয়াকে ছাড়া স্মৃতি ও পুনর্গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দৈনিক উপচার