মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীআলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক করার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন

আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক করার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন

favicon
স্টাফ রিপোর্টার :

হিমাগারে আলুর ন্যায্য ভাড়ার দাবিতে রাজশাহীর পবায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি।

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। জেলা সুপারিশ কমিটির প্রতিবেদন অনুযায়ী, বস্তার নিট ওজন থেকে অতিরিক্ত ৫ কেজি বাদ দিয়ে প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের জোর দাবি জানিয়েছেন তাঁরা। এর ব্যতিক্রম ঘটলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি আদালতে আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের সভাপতি আহাদ আলী শাহসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক আলুচাষি উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত প্রায় দুই বছর ধরে কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক করার দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলায় সুপারিশ কমিটি গঠন করে সেই প্রতিবেদন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে জমা দেওয়া হয়। রাজশাহী জেলা সুপারিশ কমিটির ৮ নম্বর কলামে বস্তাপ্রতি অতিরিক্ত ৫ কেজি আলু বাদ দিয়ে প্রতি কেজির ভাড়া ৫ টাকা নির্ধারণের স্পষ্ট সুপারিশ রয়েছে। এছাড়া দেশের অন্যান্য আলু উৎপাদনকারী জেলাগুলোতেও গড় ভাড়া ৫ টাকা ২০ পয়সা প্রস্তাব করা হয়েছে। কিন্তু হিমাগার মালিকদের একগুঁয়েমির কারণে দীর্ঘদিনেও এই ভাড়া চূড়ান্ত রূপ পায়নি।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, দেশের মোট আলুর প্রায় ৭০ শতাংশ উৎপাদিত হয় রাজশাহী ও রংপুর অঞ্চলে। অথচ জাতীয় পর্যায়ে ভাড়া নির্ধারণ কমিটিতে অত্যন্ত রহস্যজনকভাবে এ দুটি প্রধান অঞ্চলের কোনো কৃষক কিংবা ব্যবসায়ী প্রতিনিধি রাখা হয়নি। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা থাকা সত্ত্বেও স্থানীয় প্রতিনিধিদের বাদ দিয়ে একপেশে সিদ্ধান্তের অপচেষ্টা চালানো হচ্ছে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, মঙ্গলবার নির্ধারিত বৈঠকে যদি কৃষকবান্ধব ও গ্রহণযোগ্য ভাড়া চূড়ান্ত না হয়, তবে জেলা কমিটির সুপারিশ অনুযায়ী নির্ধারিত ভাড়াই পরিশোধ করবেন কৃষক ও ব্যবসায়ীরা। এর ফলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার এককভাবে হিমাগার মালিকপক্ষকেই বহন করতে হবে। তাঁরা আরও উল্লেখ করেন, হিমাগার ভাড়া সরাসরি উৎপাদনের খরচ ও সাধারণ ভোক্তাদের বাজারদরের সঙ্গে সম্পৃক্ত; তাই কেবল মালিকদের অতিমুনাফার স্বার্থ না দেখে দ্রুত একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো জরুরি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ আগস্ট ২০২৬
দৈনিক উপচার