শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদমন্ত্রিসভায় নতুন চার সদস্যের সংযোজন, আজ বঙ্গভবনে শপথ অনুষ্ঠান

মন্ত্রিসভায় নতুন চার সদস্যের সংযোজন, আজ বঙ্গভবনে শপথ অনুষ্ঠান

favicon
উপচার ডেস্ক :-

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি পেতে যাচ্ছে। মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন এই সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিসভায় নতুন দায়িত্ব পেতে যাওয়া চার সদস্য হলেন– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এদিকে মন্ত্রিসভার নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের দরবার হল এখন পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অত্যন্ত সতর্কতার সাথে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে। এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে বারোশোরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতির পদত্যাগের ফলে পদটি শূন্য হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থীর উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়াটি সম্পন্ন হলো, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার