শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমস্পেশালনিয়ামতপুরে সরকারি সম্পত্তি ও পাকা রাস্তা দখলের অভিযোগ
প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

নিয়ামতপুরে সরকারি সম্পত্তি ও পাকা রাস্তা দখলের অভিযোগ

favicon
আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার :-

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামে সরকারি সম্পত্তি ও জনসাধারণের চলাচলের পাকা রাস্তা দখল করে প্রভাবশালী এক ব্যক্তির স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোকুলপুর গ্রামের আঃ লতিবের ছেলে আঃ আজিজ (৩৮) তিলকুড়ি মোড় সংলগ্ন এলাকায় সরকারি সম্পত্তি ও পাকা রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণ করছেন। নিয়ম অনুযায়ী স্থানীয় সড়কের পাশ দিয়ে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত দূরত্ব—সাধারণত সামনে ৫ থেকে ১০ ফুট—অবশ্যই খালি রাখার বিধান রয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব নিয়ম উপেক্ষা করেই নির্মাণকাজ চালানো হচ্ছে। 

এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের নাম ভাঙিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখছেন এবং সরকারি দপ্তরের সঙ্গে সুসম্পর্কের কথা বলে স্থানীয়দের আশঙ্কা ও আপত্তি উপেক্ষা করছেন।

অভিযোগের বিষয়ে আঃ আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জায়গাটি তাঁর পৈতৃক সম্পত্তি। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জায়গাটির মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে এবং এটি সরকারি সম্পত্তির অংশ বলেই তারা দাবি করছেন।

এ প্রসঙ্গে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগকারীদের মতে, আশ্বাসের পরও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সংবাদ প্রকাশ ও একাধিকবার অবহিত করা হলেও নির্মাণকাজ বন্ধ হয়নি; বরং তা অব্যাহত রয়েছে।

সরকারি সম্পত্তি ও জনসাধারণের চলাচলের সড়ক দখলের মতো গুরুতর অভিযোগের পরও দীর্ঘ সময় ধরে প্রশাসনিক নীরবতা থাকায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার