বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি
স্বামীর শেষ বিদায়

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

favicon
উপচার ডেস্ক :-

স্বামীর মরদেহ শেষবারের মতো দেখতে ও শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি। মুন্সিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁর এই প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হলেও জেলা প্রশাসন ১২ ঘণ্টার জন্য তা অনুমোদন করেছে। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।

আইনজীবী আরও জানান, গত দুই বছর ধরে কারাবন্দী রয়েছেন দীপু মনি। কারাবন্দী অবস্থায় তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের একাধিকবার আবেদন করা হলেও তা অনুমোদিত হয়নি। অবশেষে স্বামীর মৃত্যুর পর তিনি প্যারোলে মুক্তির সুযোগ পেলেন।

এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার সকালে দীপু মনির মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায দীপু মনিকে মুন্সিগঞ্জ কারাগার থেকে প্রথমে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বামীর মরদেহ দেখার পর মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আইনগত দিক তুলে ধরে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, কারা আইন ও কারাবিধি অনুযায়ী দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে এবং এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের আইনগত এখতিয়ার রয়েছে। সেই বিধান মেনেই এই সময়ের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হিসেবে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ আগস্ট ২০২৬
দৈনিক উপচার