মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
উপচার ডেস্ক :-

সিলেট বিভাগের চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন চা-শ্রমিকের হাতে সরাসরি রেইনকোট তুলে দিয়ে এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি চা-শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান জীবনমান সম্পর্কে জানেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্যোগের আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত মোট ২০ হাজার শ্রমিককে এই সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট অনুদান হিসেবে প্রদান করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসেন, তবে যেকোনো বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক কার্যক্রমে বেসরকারি খাতের সম্পৃক্ততাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, যারা এ ধরনের জনকল্যাণমূলক কাজ করতে এগিয়ে আসতে চান, সরকার সর্বদা তাদের পাশে থাকবে এবং সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি খাতের প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়ায় জানান, শুধুমাত্র ব্যবসায়িক মুনাফা অর্জন নয়, বরং সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করাও করপোরেট সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। সরকারের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চা-শ্রমিকদের পক্ষ থেকে এই যুগান্তকারী উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সরকার এবং রেইনকোট প্রদানকারী পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চা-শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা-বাগানের শান্তি উড়িয়া, মাকড়িছড়া চা-বাগানের মুন্নী কুর্মি, ভাড়াউড়া চা-বাগানের জ্যোৎস্না আক্তার, রাজঘাট চা-বাগানের রিনা তাঁতী ও শশিকা ব্যানার্জি, মাজদিহি চা-বাগানের সন্তুকী রায়, কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগানের কবিতা কর্মকার, মাধবপুর চা-বাগানের সুজাতা বিশ্বাস, উত্তর আলীনগরের রিতা রাণী বাউরী এবং পাত্রখোলা চা-বাগানের আফখাতুন নাহার। এ সময় মাজদিহি চা-বাগানের সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক হিসেবে খাঁটি চা-পাতা উপহার দেন।

উক্ত অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন। এছাড়া সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সাল।

অন্যদিকে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউনিমেড ও ইউনিহেলথের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন, বাপি’র উপদেষ্টা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বাপি’র কার্যকরী সদস্য এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ সিমিন রহমান, বাপি’র নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম; শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মো. ইমরুল কবির, অপারেশনস পরিচালক আশিক শেহজাদ রহমান, হেড অব কমিউনিটি এনগেজমেন্ট একেএম আরিফ আখতার এবং পাণ্ডুঘর গ্রুপের পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ আগস্ট ২০২৬
দৈনিক উপচার