মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমরাজশাহীআরএমপি কমিশনারের সঙ্গে সন্ধানীর মতবিনিময়
মানবিক কার্যক্রমে একসঙ্গে কাজের প্রত্যয়

আরএমপি কমিশনারের সঙ্গে সন্ধানীর মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মেডিকেল কলেজভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী-এর প্রতিনিধি দল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের সদস্যরা পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আলোচনায় প্রতিনিধি দল জানায়, দীর্ঘদিন ধরে সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তের ব্যবস্থা, রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি পরীক্ষা, টিকাদান কর্মসূচি, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ, ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।

প্রতিনিধিরা ভবিষ্যতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় যৌথভাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জনসচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে নিয়মিত ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরে এ বিষয়ে আরএমপির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সন্ধানীর মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের কল্যাণে তরুণদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করে না, বরং জনসেবামূলক উদ্যোগেও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। মানবিক ও জনকল্যাণমূলক যে কোনো উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জনস্বার্থে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাক্ষাৎকারের সমাপ্তি ঘটে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জুলাই ২০২৬
দৈনিক উপচার