সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমরাজশাহীবৃক্ষরোপণে সাজাই দেশ’ প্রতিপাদ্যে রাজশাহীতে চেম্বারের সবুজ উদ্যোগ

বৃক্ষরোপণে সাজাই দেশ’ প্রতিপাদ্যে রাজশাহীতে চেম্বারের সবুজ উদ্যোগ

favicon
স্টাফ রিপোর্টার :-

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শুরু করেছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ। উদ্বোধনী পর্বে বিকেএসপির প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

অনুষ্ঠান শেষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিকেএসপি, রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রকে ২৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেওয়া হয়। এসব চারা প্রতিষ্ঠানটির বিভিন্ন খালি জায়গায় রোপণ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহীতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ নগরী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি ব্যবসায়ী সমাজের পাশাপাশি নগরীর প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজশাহী শহরের প্রধান প্রধান সড়ক, বাইপাস সড়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং খালি জায়গাগুলোতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শহরের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রেজাউল ইসলাম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত, আহসান হাবিব, মো. শামসুজ্জামান, মো. কামরুজ্জামান, মো. গোলাম সাকলাইন, মো. মোবাশ্বের আলী এবং মো. ফরহাদ হোসেন।

এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জান্নাত রেহানা ফেরদৌসী এবং সকল সেবা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলামসহ চেম্বার ও বিকেএসপির সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচিটি কেবল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনগুলোতে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের পরিধি সম্প্রসারণই এ উদ্যোগের মূল লক্ষ্য।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জুলাই ২০২৬
দৈনিক উপচার