সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমরাজশাহীসবুজ রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের বৃক্ষ বিতরণ কর্মসূচি

সবুজ রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের বৃক্ষ বিতরণ কর্মসূচি

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজে চারা বিতরণ
favicon
স্টাফ রিপোর্টার :-

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শুধু চারা বিতরণ নয়, এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সবার দায়িত্ব। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির।

রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম।

এ সময় রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ ও চারা বিতরণের এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পাশাপাশি সবুজ রাজশাহী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ জুলাই ২০২৬
দৈনিক উপচার