সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমরাজশাহীস্বামীকে বাঁচাতে পানিতে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু

স্বামীকে বাঁচাতে পানিতে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু

favicon
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। আনন্দঘন পারিবারিক সফর মুহূর্তেই পরিণত হয় শোকের ঘটনায়।

নিহতরা হলেন, মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। সুমাইয়ার বাড়ি বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর মধ্যেই রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে স্থানীয় কয়েকজনের সঙ্গে গোসল করতে নামেন তিনি।

গোসলের একপর্যায়ে হঠাৎ নূর ইসলাম পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে খালের পাড়ে দাঁড়িয়ে থাকা স্ত্রী সুমাইয়া আক্তার স্বামীকে উদ্ধারের উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দেন। কিন্তু সাঁতরে তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান।

দুজনকে পানিতে তলিয়ে যেতে দেখে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর তাদের অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয়রা দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, হাসপাতালেই মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও প্রাণ হারানোর ঘটনাটি উপস্থিত সবার মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে। মাত্র ছয় মাসের দাম্পত্য জীবনের এমন করুণ পরিণতিতে দুই পরিবারই ভেঙে পড়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৬ জুলাই ২০২৬
দৈনিক উপচার