মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদসুরুজ আলীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান রাজশাহী প্রেসক্লাবের

সুরুজ আলীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান রাজশাহী প্রেসক্লাবের

favicon
সংবাদ বিজ্ঞপ্তি:

রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। একই সঙ্গে মামলাটি প্রত্যাহার এবং তার নিঃশর্ত ও দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন-র নির্দেশে রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কথিত একটি প্রেসক্লাবের দায়ের করা মামলায় আদালতের প্রতি সম্মান জানিয়ে মো. সুরুজ আলী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব দাবি করে, একজন দায়িত্বশীল সংবাদকর্মীর বিরুদ্ধে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে কারাগারে পাঠানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন এবং মতপ্রকাশের অধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রেসক্লাব আরও উল্লেখ করে, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষার স্বার্থে হয়রানিমূলক মামলার মাধ্যমে কোনো ধরনের চাপ সৃষ্টি কাম্য নয়। এ ধরনের পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীন পরিবেশের জন্যও অনুকূল নয় বলে তারা মনে করে।

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নেওয়া এবং তার নিঃশর্ত ও অবিলম্বে মুক্তি নিশ্চিত করা প্রয়োজন।

একই সঙ্গে সাংবাদিকদের ন্যায্য অধিকার, স্বাধীন কর্মপরিবেশ এবং আইনের সুশাসন নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সংগত সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছে রাজশাহী প্রেসক্লাব।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং আইনগত প্রক্রিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জুলাই ২০২৬
দৈনিক উপচার