রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমরাজশাহীঅন্তর্ভুক্তিমূলক রাজনীতি গড়তে নারীর ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব জরুরি

অন্তর্ভুক্তিমূলক রাজনীতি গড়তে নারীর ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব জরুরি

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন
favicon
স্টাফ রিপোর্টার :-

রাজনৈতিক দলের কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন কমিটিতে নারীদের ন্যূনতম ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর এস কে ফুড কনফারেন্স রুমে ‘আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন কোয়ালিশন টিম, রাজশাহী।

বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী কোয়ালিশন টিমের লিড অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামসুন্নাহার, প্রকল্প লিড সাগুফে হোসেন, প্রকল্প কো-অর্ডিনেটর মেহনাজ রহমান, সমাজকর্মী আফজান হোসেন, ফয়জুল্লাহ চৌধুরী এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের উপস্থিতি এখনও আশানুরূপ নয়। তৃণমূলে নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাঁদের সুযোগ সীমিত। এ বাস্তবতা থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে উল্লেখিত ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি কেবল প্রতিনিধিত্বের সংখ্যা বাড়ানোর বিষয় নয়; এটি সমতা, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করার অন্যতম ভিত্তি। তরুণ ও অভিজ্ঞ নারী নেতৃত্বের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নারী অধিকারকর্মী, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ নেতৃত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভার শেষে রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে নারীদের ন্যূনতম ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সভা সমাপ্ত হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জুলাই ২০২৬
দৈনিক উপচার