রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে ডিজিটাল এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু

রাজশাহীতে ডিজিটাল এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে সেবার মান নিয়ে অঙ্গীকার
favicon
স্টাফ রিপোর্টার :-

আন্তর্জাতিক ভ্রমণসেবা আরও সহজ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে রাজশাহীতে নতুনভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল এয়ার ট্রাভেলস। এ উপলক্ষে নগরীতে প্রতিষ্ঠানটির পরিচিতি ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর ভদ্রা এলাকার অতিথি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া কওমিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হুসাইন আহমাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান হযরত মাওলানা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা একরামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজিটাল এয়ার ট্রাভেলসের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও রেশমপট্টি জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা মুফতি আহমাদুল্লাহ এবং রির্জাপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা তাওসিফ উমায়েরসহ স্থানীয় আলেম-উলামারা।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত রাবেয়া বসরী মহিলা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ইমরান। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং ডিজিটাল এয়ার ট্রাভেলসের সফলতা কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা হুসাইন আহমাদ বলেন, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের আস্থা। সততা, বিশ্বস্ততা ও নৈতিক ব্যবসায়িক নীতি অনুসরণ করে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল এয়ার ট্রাভেলস হজ, ওমরাহ, এয়ার টিকিট, ভিসা প্রসেসিংসহ আন্তর্জাতিক ভ্রমণসেবায় মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি জানান, ডিজিটাল এয়ার ট্রাভেলসের রাজশাহী কার্যালয় নগরীর ইসলামপুর, দেবিশিংপাড়া, বোয়ালিয়া এলাকায় অবস্থিত। সেবা নিতে ০১৭৪৭-৪২৬৪২৮ ও ০১৬৪৪-১৯৩৫৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

বক্তারা বলেন, ভ্রমণসেবা খাতে গ্রাহকের আস্থা অর্জনের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নত সেবা নিশ্চিত করা জরুরি। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করতে পারলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই মানুষের নির্ভরতার জায়গা তৈরি করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ডিজিটাল এয়ার ট্রাভেলসের নতুন উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জুলাই ২০২৬
দৈনিক উপচার