রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমরাজশাহীএসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

favicon
উপচার ডেস্ক :-

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজুর বিরুদ্ধে একটি ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ এবং সেটি ফেরত দেয়ার শর্তে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, মানসিক নির্যাতন ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজশাহী নগরীর বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, ব্যবসায়িক সূত্রে পরিচিত এক নারীকে ব্যবহার করে এসআই রাজু তার বিরুদ্ধে একটি পরিকল্পিত চক্রান্ত করেন। ওই চক্রান্তের অংশ হিসেবে কৌশলে তার মালিকানাধীন ব্যক্তিগত গাড়িটি আত্মসাৎ করা হয়। পরে গাড়িটি ফেরত দেয়ার বিনিময়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তার কাছে নগদ ৫ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গাড়ি ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং মানসিকভাবে হয়রানি করা হয়। দীর্ঘদিন কোনো প্রতিকার না পেয়ে এবং ন্যায়বিচারের আশায় তিনি শেষ পর্যন্ত গণমাধ্যমের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত এসআই রাজুসহ এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার এসআই রাজু মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি অভিযোগগুলো অস্বীকার করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরও মুঠোফোনে জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জুলাই ২০২৬
দৈনিক উপচার