মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমজাতীয়হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

favicon
উপচার ডেস্ক :-
হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, যেখানে তিন শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৮ জন হামের উপসর্গে এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে আরও ৯২২ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও র‍্যাশসহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ জুলাই ২০২৬
দৈনিক উপচার