মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমজাতীয়এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ

এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ

প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
favicon
অর্থনীতি ডেস্ক:
এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। এক বিজ্ঞপ্তিতে এডিবি স্পষ্টভাবে জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে তারা কখনোই সরাসরি ঋণ, অনুদান বা আর্থিক সহায়তা প্রদান করে না।

এডিবির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার নামে ব্যক্তিগত ব্যাংক তথ্য, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য কিংবা অগ্রিম অর্থও চাওয়া হয় না। তাই এ ধরনের কোনো প্রস্তাব বা যোগাযোগ পেলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি কিছু প্রতারক চক্র এডিবির পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং বিভিন্ন ভুয়া নথি তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে ঋণ বা অনুদানের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডিবির নামে কেউ যদি সরাসরি কোনো ব্যক্তিকে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে তা বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি এমন কোনো যোগাযোগ বা প্রতারণার চেষ্টা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে বলা হয়েছে।

বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি দীর্ঘদিন ধরে সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। ব্যক্তি পর্যায়ে সরাসরি ঋণ বিতরণ তাদের কার্যক্রমের অংশ নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এডিবি আরও জানিয়েছে, সংস্থার নাম, লোগো, কর্মকর্তাদের পরিচয় বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত যেকোনো প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকতে হবে। এ ধরনের প্রতারণা শনাক্ত ও এড়িয়ে চলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা এডিবির সতর্কতামূলক তথ্য ও পরামর্শে পাওয়া যাবে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করা অন্যতম বৃহৎ বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা। বর্তমানে ব্যাংকটির সদস্য দেশ রয়েছে ৬৯টি, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ জুলাই ২০২৬
দৈনিক উপচার