রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমসারাদেশকাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি নিখোঁজ

কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি নিখোঁজ

favicon
উপচার ডেস্ক :-

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৩ (মহিলা) থেকে এক নারী বন্দি নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিখোঁজ ওই নারী বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

কারা সূত্রে জানা গেছে, রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৩ (মহিলা) কারাগারে বন্দি ছিলেন।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষ বন্দি রিম্পার অনুপস্থিতির বিষয়টি জানতে পারে। পরে বিষয়টি খতিয়ে দেখে তার নিখোঁজ হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজ বন্দিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে কীভাবে ওই বন্দি কারাগার থেকে নিখোঁজ হয়েছেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার