রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমসম্পাদকীয়পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তার বদলি ও পদায়ন

favicon
উপচার ডেস্ক :-

বাংলাদেশ পুলিশের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি ও পদায়ন করেছে সরকার। এ বিষয়ে রোববার (৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এ কর্মরত ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে বদলি করে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ জুলাই ২০২৬
দৈনিক উপচার