রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমরাজশাহীনেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ

প্রভাব বিশ্লেষণের নির্দেশ বিদ্যুৎ বিভাগের
favicon
স্টাফ রিপোর্টার :-

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় (হেড অফিস) রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্ভাব্য আর্থিক, প্রশাসনিক ও সামগ্রিক প্রভাব বিশ্লেষণের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। বিষয়টি সামনে আসতেই রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক মর্যাদা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আগে এর আর্থিক, প্রশাসনিক ও সার্বিক প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন। এ লক্ষ্যে স্থানান্তরের সম্ভাব্য সুফল-কুফল, ব্যয়, প্রশাসনিক জটিলতা এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত মতামত দিতে নেসকো কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শেখ মেহজাব উল সারাবিন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রভাব মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিঠিটি নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানোর পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

নেসকো প্রতিষ্ঠার পর থেকেই এর প্রধান কার্যালয় রাজশাহীতে রয়েছে। রাজশাহী, রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিতরণ ও সেবাদানে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। ফলে প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়কে কেন্দ্র করে প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীদের আনাগোনা, সভা-সেমিনার, প্রশিক্ষণ, ক্রয় কার্যক্রম, ঠিকাদারি, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহনসহ নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। প্রধান কার্যালয় অন্যত্র চলে গেলে এসব কার্যক্রমও ধীরে ধীরে স্থানান্তরিত হবে, যার প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ওপর।

রাজশাহীর সচেতন নাগরিকরা বলছেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীতে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ভৌগোলিক ও প্রশাসনিক যৌক্তিকতা রয়েছে। তাই কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া, আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তবে বিদ্যুৎ বিভাগের চিঠিতে এখনো প্রধান কার্যালয় স্থানান্তরের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। আপাতত সম্ভাব্য প্রভাব মূল্যায়নের জন্য মতামত চাওয়া হয়েছে। সেই মতামত, প্রশাসনিক বিশ্লেষণ এবং আর্থিক মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজশাহীর বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, নেসকোর মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা এই অঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী হবে। তারা এ বিষয়ে সরকারের কাছে স্বচ্ছতা বজায় রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার