বুধবার , ১৭ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ‘হুটহাট কথা বলার জায়গা নয় সংসদ’

‘হুটহাট কথা বলার জায়গা নয় সংসদ’

favicon
উপচার ডেস্ক :-
‘হুটহাট কথা বলার জায়গা নয় সংসদ’

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতীয় সংসদ কোনো হুটহাট করে কথা বলার জায়গা নয়; এখানে বক্তব্য দিতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের অষ্টম দিনের শুরুতে এ আহ্বান জানান স্পিকার। এর আগে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন।

পয়েন্ট অব অর্ডার নিয়ে আলোচনার সময় সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, সংসদ পরিচালিত হয় ‘রুলস অব প্রসিডিউর’ এবং সংবিধানের ভিত্তিতে। এখানে ৩৫০ জন সদস্যই সমান মর্যাদা ও অধিকারসম্পন্ন, তবে সেই অধিকার প্রয়োগ করতে হয় নির্ধারিত নিয়ম মেনে।

তিনি বলেন, “সমস্যা যতই অন্তহীন হোক না কেন, সংসদ চলবে আইন-কানুনের মধ্যে। যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় শৃঙ্খলার পরিপন্থি।”

পয়েন্ট অব অর্ডার তোলার সময় নিয়ে স্পিকার আরও বলেন, “প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডার তোলা যায়। বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে যেকোনো সময় এটি উত্থাপন করা নিয়মসিদ্ধ নয়।”

সংসদ সদস্য মুজিবুর রহমানের এক অভিযোগের প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি (স্পিকার) মাথা নত করে সম্মান প্রদর্শন করেছিলেন, যা সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে সংসদীয় রীতির পরিপন্থি বলে মনে হয়েছে। এ বিষয়টি নিয়েই তিনি পয়েন্ট অব অর্ডার তুলেছিলেন বলে স্পিকার উল্লেখ করেন।

‘হুটহাট কথা বলার জায়গা নয় সংসদ’
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ জুন ২০২৬
দৈনিক উপচার