শুক্রবার , ০৮ মে ২০২৬
হোমজাতীয়আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

favicon
উপচার ডেস্ক :-

ছবি সংগ্রহীত:-

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ৭ জুন বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন।

মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এটিকে ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল ৯৪টি বিল পাস এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি সংসদীয় কমিটি গঠন করা হয় এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।

সবশেষ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে, যখন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস করা হয়। ওই অধিবেশন শেষ হয় ৩ জুলাই। পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শেষে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ মে ২০২৬
দৈনিক উপচার