ইলিয়াস আলী গুমের ১৪ বছর
সংসদে স্বামীর খোঁজ চাইলেন লুনা
২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ চেয়েছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। জাতীয় সংসদে অধিবেশনে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট জবাব দাবি করেন।
গত সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে গুম ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাহসিনা রুশদীর লুনা।