শনিবার , ১৬ মে ২০২৬
হোমজাতীয়ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল গ্রেপ্তার

favicon
উপচার ডেস্ক :-

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ সোমবার ভোরে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে।

রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দায়িত্বশীল একটি সূত্র মো. আফজাল নাছেরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি। 

সূত্র বলছে, গ্রেপ্তার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। তারেক রহমানকে নির্যাতনকালে সশরীর উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআইয়ের এই আফজাল নাছের। ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন তিনি।

এর আগে, এক-এগারো সরকারের দুই কুশীলব সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশাগত জীবনে আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সেনবাগে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ মার্চ ২০২৬
দৈনিক উপচার