মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমসারাদেশবাঁশ চাওয়াকে কেন্দ্র করে পুরোহিতকে মারধরের অভিযোগ

বাঁশ চাওয়াকে কেন্দ্র করে পুরোহিতকে মারধরের অভিযোগ

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীতে মন্দির প্রাঙ্গণের ভেতরে এক পুরোহিতকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ভুক্তভোগী পুরোহিত সাগর কুমার রায় জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয় এক যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে প্রবেশ করে কবুতরের মাচা তৈরির জন্য বাঁশ দাবি করেন। মন্দিরের সম্পত্তি হিসেবে ব্যবহৃত বাঁশ দিতে তিনি অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই যুবক ক্ষিপ্ত হয়ে পুরোহিতকে চড়-থাপ্পর মারেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শ্মশানের চিতাঘরে সংরক্ষিত লাশ পোড়ানোর বাঁশ নিতে গেলে পুরোহিত ও ওই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুরোহিত সেখান থেকে সরে যেতে চাইলে তাকে অনুসরণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ঘটনার খবর পেয়ে পঞ্চবটী মহাশ্মশানে উপস্থিত হন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক কশোক শাহা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুরোহিত ও অভিযুক্ত যুবক একে অপরের পরিচিত। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয়দের মতে, ধর্মীয় স্থানে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান ও দোষীর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার