শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহী প্রেসক্লাব সভাপতির শারীরিক অবস্থার উন্নতি
দেশ-বিদেশে দোয়া কামনা

রাজশাহী প্রেসক্লাব সভাপতির শারীরিক অবস্থার উন্নতি

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী প্রেসক্লাব-এর সভাপতি, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি, ভাষা সৈনিক পরিবারের সদস্য ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বেড রেস্টে আছেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি রাজশাহীতে ফিরে এসে পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বি-১৩ ভিআইপি কেবিনে প্রায় দেড় মাস চিকিৎসা নেন।
চিকিৎসা-পরবর্তী সময়ে তার শরীরে ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি) ধরা পড়ে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। এক পর্যায়ে ভুল ওষুধ প্রয়োগের অভিযোগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। এ সময় রাজশাহীতে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার সন্দীপ মিত্র সৌজন্য সাক্ষাৎকালে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা ভিসা প্রদানে সহায়তা করেন। পরবর্তীতে তিনি ভারতের কলকাতার Apollo Hospital Kolkata-এ প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডা. অভিজিৎ তরফদারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।

সর্বশেষ গত ২৫ জানুয়ারি ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে ভারতের হোমিও চিকিৎসক রবীন্দ্র বর্মনের পরামর্শ নেন। তবে ওষুধ সেবনের পর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি দেশে ফিরে চুয়াডাঙ্গার হোমিও চিকিৎসক ডা. আইনুল হকের শরণাপন্ন হন। গত ২০ ফেব্রুয়ারি থেকে তিনি তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে কিছুটা সুস্থতা অনুভব করছেন।
তার অসুস্থতার খবর পেয়ে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাজ্য ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
এদিকে তার অসুস্থতার খবর পেয়ে অসুস্থ সাইদুর রহমানকে অঅজ সন্ধায় দেখতে গেছেন এসএটিভি রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান, এটিএন বাংলা রাজশাহী প্রতিনিধি সুজাউগদ্দিন ছেটন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী প্রতিনিধি মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক সুরুজ আলী, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, প্রকাশকাল-এর সম্পাদক রাজিব আলী রাতুলসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
সাইদুর রহমান তার খোঁজখবর নেওয়া সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও দেশ-বিদেশের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার