সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে তারেক রহমানের সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল ও প্রস্তুতি সভা

রাজশাহীতে তারেক রহমানের সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল ও প্রস্তুতি সভা

favicon
মো: সুরুজ আলী :

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বর্ণাঢ্য প্রচার মিছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভাগীয় নগরী রাজশাহীতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিতব্য ঐতিহাসিক এই সফর ও জনসভাকে সফল করার লক্ষ্যে মাঠ পর্যায়ে জোর প্রস্তুতি শুরু করেছে দলটির তৃণমূল শাখা। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য প্রচার মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে নগরীর কেন্দ্রীয় চিড়িয়াখানা সংলগ্ন এলাকা থেকে একটি সুশৃঙ্খল ও বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে এবং রাস্তার দুপাশে অবস্থানরত সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভা ও প্রস্তুতিমূলক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় দলীয় নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে শুধু রাজশাহী নগরী নয়, সমগ্র উত্তরাঞ্চলের রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ হয়েছে। ২০ অক্টোবরের মহাসমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে এবং স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত নিশ্চিত করতে তৃণমূলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সমাবেশ সফল করতে প্রতিটি পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে সাধারণ জনগণের সাথে নিবিড় জনসংযোগ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

উক্ত প্রস্তুতি সভা ও প্রচার মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কচি এবং সাধারণ সম্পাদক আতাউর।

এছাড়াও কর্মসূচিতে বিশেষ উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি মিঠু, রাজপাড়া থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং রিকশা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

মিছিল ও প্রস্তুতি সভায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও রিকশা শ্রমিক দলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার