শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশদুর্গাপুরে ‘অরবিট শিক্ষা পরিবার’-এর ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে ‘অরবিট শিক্ষা পরিবার’-এর ব্যতিক্রমী উদ্যোগ

এসএসসি ২০২৬ প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
favicon
মনিরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি :-

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক পরিবেশ গড়ে তুলতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি কার্যক্রমের আয়োজন করেছে ‘অরবিট শিক্ষা পরিবার’। এরই অংশ হিসেবে SSC Preparation 2026 শীর্ষক প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে মেধাবী ও সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। পরীক্ষার ভালো ফলের পাশাপাশি নৈতিকতা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটাতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

অরবিট শিক্ষা পরিবারের পরিচালক মো. আলাউদ্দিন-এর সভাপতিত্বে এবং ফরহাদ হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক, দাওকান্দি শাখার সভাপতি মোকাররম হোসেন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী রনি হক, হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় নিয়মিত প্রস্তুতি, মূল্যায়নমূলক পরীক্ষা ও কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘অরবিট শিক্ষা পরিবার’-এর এই উদ্যোগ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া ফেলেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার