মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › নওগাঁয় দ্বিতীয় দিনেও বন্ধ বাস, দফায় দফায় বৈঠক

নওগাঁয় দ্বিতীয় দিনেও বন্ধ বাস, দফায় দফায় বৈঠক

favicon
উপচার ডেস্ক :-

বাসচালক ও সুপারভাইজারের ওপর হামলার প্রতিবাদ এবং মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। আকস্মিক এই কর্মবিরতির ফলে নওগাঁর সঙ্গে পার্শ্ববর্তী জেলা রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন উপজেলার সরাসরি বাস যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে চরম বিপাকে পড়ে বিকল্প যানের ওপর নির্ভর করতে হচ্ছে সাধারণ যাত্রীদের, যাতে একদিকে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে এবং অন্যদিকে নষ্ট হচ্ছে দীর্ঘ সময়।

সোমবার সকাল থেকেও নওগাঁ শহরের প্রধান বালুডাঙ্গা বাসস্ট্যান্ডসহ অভ্যন্তরীণ টার্মিনালগুলো থেকে কোনো বাস ছেড়ে যায়নি। টার্মিনাল এলাকায় অসংখ্য যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। বাধ্য হয়ে অনেকেই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যানে ভেঙে ভেঙে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিকল্প যানবাহনের চালকরা দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্টদের তথ্যমতে, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওই দিনই পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে রুবেল হোসেন নামের এক বাসচালক ও তাঁর সহকর্মী সুপারভাইজারকে অটোরিকশাচালকরা দলবদ্ধভাবে মারধর করে বলে অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার বিচার এবং মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে থ্রি-হুইলার চলাচল পুরোপুরি বন্ধের দাবিতে রবিবার সকাল সাতটা থেকে নওগাঁর সব রুটে একযোগে বাস চলাচল বন্ধ করে দেন ক্ষুব্ধ শ্রমিকরা। পরিবহন নেতাদের দাবি, নির্ধারিত আইন অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আন্তঃজেলা মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার কিংবা অটোরিকশার দূরপাল্লার যাত্রী পরিবহনের কোনো আইনি বৈধতা নেই। কিন্তু প্রশাসনের নজরদারির অভাবে এসব যান অবাধে মূল সড়কে চলাচল করায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং বাস শ্রমিকদের সঙ্গে প্রায়ই অপ্রীতিকর সংঘাত তৈরি হচ্ছে।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে অটোরিকশা মালিকপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। ইতিমধ্যে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চালকের ওপর হামলাকারী অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শ্রমিকদের এই কর্মবিরতি ও ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানান।

এদিকে উদ্ভুত অচলাবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা চলছে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, বাস মালিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত আলোচনার মাধ্যমে পরিবহন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার